জাতির উদ্দেশে ভাষণ নিয়ে আসছেন প্রধানমন্ত্রী





স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস এই তথ্য জানিয়েছে।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁর ভাষণ প্রদান করবেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলো তাঁর এই ভাষণ একযোগে সম্প্রচার করবে।

Comments

Popular posts from this blog

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে তাইওয়ান