Posts

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে তাইওয়ান

Image
  দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বহুগুণে বাড়াচ্ছে তাইওয়ান। একই সঙ্গে আরও তিনটি নতুন মডেলের ক্ষেপণাস্ত্র বানানোর কাজ হাতে নিয়েছে তাইওয়ানের সরকার। সেখানকার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অনেক দিনের মধ্যে এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি ও নতুন মডেলের ক্ষেপণাস্ত্র বানানোর তথ্য তাইওয়ানের সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো। ধারণা করা হচ্ছে, চীনের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতেই এমন তথ্য দিল তাইওয়ানের সরকার। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে এবং এর সার্বভৌমত্বের বিরোধিতা করছে। চীন বেশ কিছুদিন ধরেই তাইপেই সরকারকে এমন দাবি মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এমন অবস্থায় তাইওয়ানের সরকার তাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক করার কর্মসূচি হাতে নিয়েছে। মূলত চীন কোনো আঘাত হানলে, প্রত্যাঘাত করার মতো সক্ষমতা অর্জন করতে চাইছে তাইওয়ান। যদিও চীনের তুলনায় তাইওয়ানের সেনাবাহিনী আকারে বেজায় ছোট, শক্তিমত্তাও কম। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং সম্প্রতি পার্লামেন্টে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে জানিয়েছে...

জাতির উদ্দেশে ভাষণ নিয়ে আসছেন প্রধানমন্ত্রী

Image
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস এই তথ্য জানিয়েছে। প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁর ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলো তাঁর এই ভাষণ একযোগে সম্প্রচার করবে।